সারাদেশ

ভারতীয় অবৈধ সিগারেটসহ আটক ৩

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি শহরের ট্রাস্ট ব্যাংক এলাকার ফাইভ স্টার ট্রান্সপোর্ট অফিস থেকে ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিম, আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোহাম্মদ যায়ীদ ও আর্মড পুলিশের পরিদর্শক মো. খায়রুল ইসলাম।

এসময় ১৫ বস্তা সিগারেট জব্দ করা হয় হয়। এর মধ্যে পাওয়া যায়- ১ হাজার ৭৯৯ প্যাকেট অবৈধ সিগারেট। যার বর্তমান বাজার মূল্য ২১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

আরও পড়ুন : নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জানা যায়, গত দু’বছরেরও বেশি সময় ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত সীমান্ত দিয়ে নিরাপদে বাংলাদেশের ভিতরে নিয়ে আসে। পরে অন্ধকার নেমে এলে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে রাতে চট্টগ্রাম শহরে পাচার করে। এ কাজে চিহ্নিত দুই/একটি ট্রান্সপোর্টও জড়িত আছে। তবে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এর আগেও ৬৫ লক্ষ টাকার অবৈধ চালান ধরা পড়লেও জড়িতদের এখনো চিহ্নিত করা হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় মন্ড সিগারেট জব্দসহ ৩ জনকে আটক করেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আটককৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং বাকী দু’জন পলাতক রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা