সারাদেশ

মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোটরসাইকেল ও মাটির ট্রলি সংঘর্ষে আব্দুর রহমান (১৯) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক রাজু আহত হয়েছে।

আরও পড়ুন : রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা সদরের জেলে পাড়ার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান শার্শা উপজেলার শ‍্যামলাগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত রাজু একই উপজেলার উলাশি ইউনিয়নের সম্মন্ধকাঠী গ্রামের মনিরের ছেলে।

আরও পড়ুন :

স্কুলের টিউবওয়েলে বিষ, হাসপাতালে ২

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা জানান, আব্দুর রহমান পেশায় একজন মাছ ব্যবসায়ী। বেনাপোলের বোয়ালিয়া বাজার থেকে মাছ বিক্রির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্য তারা দুইজন মোটরসাইকেল যোগে আসছিল। পথিমধ্যে শার্শার জেলে পাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলে সামনাসামনি ধাক্কা লাগে। এ সময় তারা দুই জন মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য একজনের অবস্থা ভাল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা