ছবি: সংগৃহীত
সারাদেশ

টহল দলের গুলিতে জেলে আহত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বিশ্ব ঐতিহ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ পূর্ব সুন্দরবনের বলেশ্বর নদ সংলগ্ন কচিখালী-কটকা এলাকায় অনুপ্রবেশ করে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আহত জয়নাল হাওলাদার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের রুহিতা ৬নং ওয়ার্ডের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

জয়নাল জানান, সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় বলেশ্বর নদে মাছ ধরার সময় বনবিভাগের স্মার্ট বাহিনী (টহল টিম) তাদের (জয়নালসহ কয়েকজন জেলে) ধাওয়া করে। এ সময় তারা দ্রুত ট্রলার চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাথাড়ি গুলি করলে তার ডান হাতে গুলি লাগে।

আরও পড়ুন: নোয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৩ টার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী স্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এ বিষয়ে জানতে বনবিভাগের সুন্দরবন কচিখালী ক্যাম্পের বিট অফিসার আবদুস সবুরের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: জামিন পাননি আমান উল্লাহ

আহত জয়নাল অভিযোগ করে বলেন, রাত ৩ টার দিকে কচিখালী থেকে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিলে ফরেস্টের স্মার্ট টহল দল আমাদেরকে লাইট দিয়ে সিগনাল দেয়। আমরা অমান্য করে ট্রলারে ইঞ্জিল বাড়িয়ে দিলে তারা আমাদের উপর সরাসরি ১০-১২ রাউন্ড গুলি করে।

আমি একা ইঞ্জিন রুমে ছিলাম। তাদের গুলিতে ট্রলার ছিদ্র হয়ে আমার ডান হাতে একটি গুলি লাগে। পরে কচিখালী কোস্টগার্ডের জেটিতে নোঙ্গর করি। কোস্টগার্ড আমাদের কথা শুনে আমাদের ট্রলারে থাকা ৫ জেলেকে উদ্ধার করে এবং পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্স এ দিয়ে আসে।

আরও পড়ুন: চীনে খামার থেকে পালিয়েছে ৭৫ টি কুমির

জয়নাল আরও বলেন, স্মার্ট টহল দলকে প্রতি সপ্তাহে ২০-৩০ হাজার টাকা দিতে হয়। না দিলে আমাদেরকে ধরে নিয়ে বেধরক পেটানো হয়।

এ বছর এমনিতেই মাছ কম আমাদের বাজার খরচ হয় না। তার উপর আমরা কিভাবে তাদেরকে টাকা দিবো। ট্রলারে মাঝি এবং মালিক আমি। আমরা মাছ শিকারের উদ্দেশ্যে ৩ দিন আগে সমুদ্রে গিয়েছিলাম।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মো. মাহবুব হাসান বলেন, জেলেরা হরিণ শিকার করে নিয়ে যাচ্ছিলো। আমরা তাদের ট্রলার থামাতে সিগনাল দিলে তারা একটি বস্তা নদীতে ফেলে দিয়ে দ্রুতগতিতে ট্রলার চালিয়ে দেয়।

আরও পড়ুন: ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু

এ সময় তারা আমাদের টহল বোর্ডে ধাক্কা দিয়ে দুজন বনকর্মীকে নদীতে ফেলে দেয়। এরপর আমরা ফাঁকাগুলি করতে বাধ্য হই।

পরে গুলিবিদ্ধ জয়নালকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, জয়নালের হাতে গুলি রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুজ্জামান বলেন, এক জেলে বনবিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা