সারাদেশ

শরীয়তপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর জেলা মহিলা দলের উদ্যোগে শহরের ধানুকা এলাকায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন : শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিএম হারুন অর রশিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, পৌরসভার সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির।

আরও পড়ুন : ভোলায় জেলেদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম রাহুল, সেলিম বেপারী, মহিলা দল নেত্রী শিরিন মাহমুদ, নুরজাহান, জিয়াসমিন জারা, লিপি আক্তার, আখি, স্বর্ণা, রিংকু, রিতা দাস, রুমা দাস, সুমী, মিনারা, টুনি, রহিমা, পলি, রেনু, চম্পা, আসমা, রিয়া সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃত্ব।

এসময় বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা