সারাদেশ

শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ করেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি। এ ঘটনার জেরে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ভোলায় জেলেদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর সদরে অবস্থিত 'বোয়ালমারী জর্জ একাডেমী'র প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক গত ৩০ জুলাই প্রথমবার এবং ১৪ আগস্ট দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দিলেও তার কোন জবাব দেন নাই। পরবর্তীতে গত ৩০ আগস্ট অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের ওই সিদ্ধান্ত গত ৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয় বলে অভিযোগে বলা হয়।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশে আনীত অভিযোগের মধ্যে রয়েছে- নারী কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, অর্থ আত্মসাৎ, বিনা ছুটিতে বিদ্যালয় ত্যাগ, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেয়া।

আরও পড়ুন : আলুর মজুদ বেশি, তবুও চড়া দাম

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা চতুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক থাকাকালীন ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ার পর কোন কারণ দর্শানো নোটিশ ছাড়া পদত্যাগে বাধ্য করা হয়। এদিকে বোয়ালমারী জর্জ একাডেমীর ম্যানেজিং কমিটি নিজের মনের মতো না হওয়ায় ম্যানেজিং কমিটির সভা না ডেকে প্রধান শিক্ষক কমিটির সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন বলে অভিযোগ। বিষয়টি অভিযোগ আকারে ঢাকা বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে জানালে বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক তদন্তপূর্বক প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

সভাপতি প্রদত্ত অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ৮ম ও ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন ফি বাবদ প্রধান শিক্ষকের নির্দেশনায় যথাক্রমে ৪০০ ও ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। যা বোর্ড নির্ধারিত ফির অনেক বেশি। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি ম্যানেজিং কমিটি জানতে পেরে বোর্ড নির্ধারিত ফি নিতে বললে প্রধান শিক্ষক তাতে ভ্রূক্ষেপ করছে না। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে পরিচয় পত্র বানানোর নামেও প্রধান শিক্ষক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।

আরও পড়ুন : মেঘনায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা বলেন, আমাকে বরখাস্তের সিদ্ধান্ত অবৈধ। কারণ তাঁদের দাবিকৃত দুইটি নোটিশ আমি হাতে পাইনি। বিদ্যালয়ের বাইরে বসে রেজুলেশন করে নোটিশ তাঁরা নিজেদের হাতেই রেখেছেন। একবারে বরখাস্তের সিদ্ধান্তের চিঠি আমার হাতে পৌঁছানো হয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মনগড়া।

নারী কেলেঙ্কারির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চতুল হাইস্কুলের চেয়ে অধিক মানসম্পন্ন কাদিরদী উচ্চ বিদ্যালয়ে চাকরির সুবাদে আমি চতুল স্কুলের চাকরি থেকে স্বেচ্ছায় অব্যহতি নেই। চতুল চাকরি ছাড়তে বাধ্য করার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন : ঋণের চাপে যুবকের আত্মহত্যা

নবম ও দশম শ্রেণির রেজিস্ট্রেশন ফি নেওয়ার ব্যাপারে সদ্য বহিষ্কৃত প্রধান শিক্ষক বলেন, বেশি টাকা নেওয়ায় আমার ব্যক্তিগত কোন লাভ নেই। টাকা যেহেতু ব্যাংকে জমা হয়, সেহেতু অতিরিক্ত টাকা নেয়ার কোন প্রশ্নই আসেনা।

আইডি কার্ড বানানো বাবদ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ম্যানেজিং কমিটির সম্মানিত তিনজন সদস্য ফরিদপুরের বিভিন্ন ছাপা খানায় যাচাই-বাছাই করে টাকার পরিমাণ নির্ধারণ করেন এবং শ্রেণি শিক্ষক টাকা আদায় করে সম্মানিত সদস্যদের উপস্থিতিতে নির্বিচিত ছাপা খানার প্রতিনিধির হাতে টাকা হস্তান্তর করেন।

আরও পড়ুন : ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিভিন্ন অপরাধে চাকুরি বিধিমালা ১৯৭৯ এর ৩৮ (চ) ধারামতে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা