সারাদেশ

মাটিরাঙ্গায় অজ্ঞাত লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ-ভারত সীমান্তের অযোধ্যা এলাকার ফেনী নদী থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : দ্রুত যুদ্ধ বন্ধে উপায় খোঁজার আহ্বান

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলছড়ির ৭নং ওয়ার্ডের নুরনবী পাড়ার অযোধ্যা বিওপির সংলগ্ন ফেনী নদীতে হাতে পায়ে শিকলে তালা মারা অবস্থায় অজ্ঞাত এ যুবকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকার ফেনী নদীতে একটি মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। পরে মাটিরাঙ্গা থানাকে এ বিষয়ে জানানো হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : পারমাণবিক সাবমেরিন উদ্বোধন কিমের

তবে লাশটির এখনো পরিচয় পাওয়া যায়নি এবং কোন দেশের বা কোন সম্প্রদায়ের লোক তাও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা