ছবি: সংগৃহীত
সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় জমির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে কামরুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর জখম হয়েছেন আরও ২ জন।

নিহত কামরুজ্জামান ছোট কোদালিয়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গুরুতর আহতরা হলেন- ওই এলাকার রুহুল আমীন সরদারের স্ত্রী আনোয়ার বেগম (৫০) ও তাদের ছেলে আতাউর রহমান সরদার।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ শিক্ষার্থীর মৃত্যু

আহত আতাউর রহমানের স্ত্রী শান্তা রহমান বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের প্রতিবেশী উসমান আলী ও হোসেন আলীদের সাথে কামরুজ্জামানের দ্বন্দ্ব ছিল। আজ বিকালে কামরুজ্জামানের জমির উপর দিয়ে সীমানা প্রাচীর দিচ্ছিলেন উসমান আলীরা।

তাদের জমির উপর দিয়ে সীমানা প্রাচীর দেওয়াতে কামরুজ্জামান বাধা দিলে উসমান আলীদের সাথে কথাকাটি হয়। পরে সন্ধ্যা ৭ টার দিয়ে উসমান আলী ও হোসেন আলী বাড়ি থেকে হাসুয়া ও দা দিয়ে এসে কামরুজ্জামানের উপর এলোপাতাড়ি কোপ মারে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তিনি আরও বলেন, তাকে বাঁচাতে আমার স্বামী আতাউর ও শ্বাশুড়ি আনোয়ারা এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কোপ মারে। এ সময় ৩ জনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসাপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবত্তী জানান, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়। বাকী ২ জনকে চিকিৎসা শেষে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। আহত ২ জনের অবস্থা শঙ্কাজনক।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান পরিচালনা করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা