ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে মোংলা ও ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ শিক্ষার্থীর মৃত্যু

নিহতরা হলেন- জেলার মোংলা পৌর শহরের ভাসানী সড়ক কলেজ মোড় এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৪৫) ও ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া গ্রামের বাসিন্দা অনুপম পাল (৪৫)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের মোংলায় পৌর শহরের কলেজ রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় শাহনাজ বেগমের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিহত শাহনাজ বেগম মোংলা শহরের ভাসানী সড়ক কলেজ মোড় এলাকার মো. শাহালমের স্ত্রী। এ ঘটনায় ইজিবাইকসহ চালক ইসমাইল হোসেনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, মোংলা সরকারী কলেজের দ্বিতীয় গেটের সামনে রাস্তা পার হচ্ছিল শাহনাজ নামের এক নারী। তিনি বাসা থেকে বের হয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাইমেন ইবনে মোস্তাফিজ মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে আইনী জটিলতার কারণে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নিবেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, খবর পাওয়ার পর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে ইজিবাইক চালক মোঃ ইসমাইল হোসেনকে গাড়িসহ আটক করা হয়েছে।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। আটক গাড়ি চালক ইসমাইল হোসেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশঁতলা গ্রামের বাসিন্দা ছবেদ আলীর ছেলে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই দিন সকালে ফকিরহাটের লখপুর এলাকায় মোংলা ভিআইপি লাগেজ কোম্পানির স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ওই কোম্পানির প্রোডাকশন ম্যানেজার অনুপম পাল গুরুতর আহত হন।

আরও পড়ুন: বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে তিনি অন্য সহকর্মীদের সাথে অফিসের স্টাফ বাসে করে খুলনা থেকে মোংলায় যাচ্ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা