শ্রমিকরা পাওনা না পেলে কঠোর আন্দোলন
সারাদেশ

শ্রমিকরা পাওনা না পেলে কঠোর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আগামী ৩১ আগস্টের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ না করা হলে ওইদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও সেখান থেকে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যক্তি মালিকানাধীন মহসেন জুটমিলের শ্রমিক নেতারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় কর্মচারীদের পিএফ, গ্রাচ্যুইটিসহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনা জেলা প্রশাসনে স্মারককলিপি প্রদানকালে এ হুঁশিয়ারি দেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর হাতে স্মারকলিপি তুলে দেন জাতীয় মজুরি বোর্ডের সদস্য, মিলের সিবিএ সাবেক সভাপতি ও শ্রমিকলীগ নেতা শহিদুল্লাহ খা, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আমির মুন্সি, মিহির রঞ্জন বিশ্বাস, আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান, সাইফুল্লাহ তারেক, ইলিয়াজ হোসেন, আইনউদ্দিন প্রমুখ।

চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিক নেতারা বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মালিকপক্ষ বার বার সময় নিয়েও আমাদের পাওনা টাকা পরিশোধ করছেন না। তাই আমরা আগামী ৩১ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। এর মধ্যে যদি টাকা পরিশোধ না করা হয়, তাহলে সেখান থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।’

গত ২৬ জুলাই খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ২৬ আগস্ট মিল মালিকের চূড়ান্ত পাওনা পরিশোধের সিদ্ধান্ত হলেও কোনো টাকা দেওয়া হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা