খুলনায় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা
সারাদেশ

খুলনায় সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় ‘মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খুলনা প্রেসক্লাবে কর্মশালায় অংশ নেন খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ২০ জন সাংবাদিক।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি মানবাধিকার প্রকল্প)।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

বিএমএসএফ খুলনার সমন্বয়কারী ওয়াহেদ উজ জামান বুলুর সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক পলাশ রায় ও বিএমএসএফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা।

কর্মশালায় নারী-শিশুসহ মানবাধিকার সম্পর্কিত প্রতিবেদন তৈরিতে পেশাগত দক্ষতা বাড়াতে জাতীয় ও আন্তর্জাতিক আইন ও ঘোষণাপত্র দিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় মানবাধিকার ধারণা, মূলনীতি, মানবাধিকারের কাঠামো (জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে), মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলাকৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রণয়ন বিষয়েও আলোচনা করেন প্রশিক্ষকরা।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা