ফরিদপুরের আট উপজেলা এখন শতভাগ বিদ্যুতায়িত
সারাদেশ

ফরিদপুরের আট উপজেলা এখন শতভাগ বিদ্যুতায়িত

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলাকে নিয়ে ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৮ জেলার ৩১ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্যে ফরিদপুরের নতুন দুই উপজেলাও ছিল। গণভবন থেকে শতভাগ বিদ্যুতায়নের ভার্চুয়ালি উদ্বোধন করেন করেন তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রধানমন্ত্রীর পক্ষে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসানসহ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

দুই উপজেলার মধ্যে বোয়ালমারীর ২৬৭টি গ্রামে এক হাজার ৩৯৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৬৮ হাজার ৩৩১টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে যার নির্মাণ ব্যয় ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। আর ভাঙ্গা উপজেলার ১৫৮টি গ্রামের ৯০৬.১৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৪১ হাজার ৫০২টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে, যার নির্মাণ ব্যয় ১০৮ কোটি ৭৪ লাখ টাকা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা