করোনায় প্রাণ হারালেন ওসি আরিফ
সারাদেশ

করোনায় প্রাণ হারালেন ওসি আরিফ

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, বুধবার (২৬ আগস্ট) রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান এস এম আরিফুর রহমান। টানা প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ঘাতক করোনার কাছে হার মানেন তিনি।

পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত ১৫ আগস্ট অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সদা হাস্যোজ্বল ওসি আরিফুর রহমান কুষ্টিয়ার মানুষের অনেক আপনজন ছিলেন। তার অকাল মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যাসন্তানের জনক ছিলেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা