কৃষিজমি নষ্ট করে শিল্প কারখানা গড়ে তোলা যাবে না: রেলমন্ত্রী
সারাদেশ

কৃষিজমি নষ্ট করে শিল্প কারখানা গড়ে তোলা যাবে না: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়: রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাংলাদেশ এখন পর্যন্ত কৃষি নির্ভরশীল একটি দেশ। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে আমরা ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমরা শিল্প উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। শিল্পকে আমাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু বিক্ষিপ্তভাবে কৃষিজমি নষ্ট করে শিল্প কারখানা গড়ে তোলা যাবে না। সরকার এই দিকেই এখন মনোযোগ দিচ্ছে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ নির্ধারিত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমাদের ১৫টি সূচক ছিল, আমরা তা ইতোমধ্যে অর্জন করেছি। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে কৃষি থেকে শিল্পে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে শিল্পকে আলাদা গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার তাই করছে। আমাদের লোক সংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ একই আছে। আমাদের কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, তাতে এক সময় এটি আমাদের একটি বিরাট ঘাটতি হয়ে থাকবে। তাই যাতে যত্র-তত্র ভাবে বাড়িঘর না হতে পারে, বিক্ষিপ্তভাবে যাতে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে, কৃষি জমির যাতে অপব্যবহার না হয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে এসব পর্যবেক্ষণ করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জজ প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা