পর্বতারোহী রত্না স্মরণে হাফ ম্যারাথন 
সারাদেশ

পর্বতারোহী রত্না স্মরণে হাফ ম্যারাথন 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: সড়ক দুর্ঘটনায় নিহত নারী পর্বতারোহী রেশমা নাহার রত্নার স্মরণে গোপালগঞ্জে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোয়ান গ্রুপ এর আয়োজন করে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টায় স্থানীয় পৌর পার্কে এ ম্যারাথনের উদ্বোধন করেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান। শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত নারী পর্বতারোহী রেশমা নাহার রত্নার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

ম্যারাথনটি পৌর পার্ক থেকে শুরু হয়ে সদর উপজেলার ধর্মখেয়া ব্রিজ হয়ে মুজিব বাজার ও মন্দারতলা হয়ে ওই একই স্থানে এসে শেষ হয়। ১৫ জন অ্যাথলেট ১৬ কিলোমিটার পথ অতিক্রম করেন। তবে এই দৌড়ে কোনো পুরস্কার বা স্থান নির্ধারণ করা হয়নি।

গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন রত্না।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা