ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ৮ দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কন্যার পদত্যাগের দাবি মেনে নেয়া যায় না

শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পাবলিক হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে আ’লীগের শোকসভা ও গণভোজ

বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের পূর্ব শাখার সভাপতি ডা. মাওলানা মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নোয়াখালীর জোনের পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিসের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী যুব মজলিস নোয়াখালী জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবি আদায়ের লক্ষে বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা সংশোধননীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা,

আরও পড়ুন: চলে গেলেন ভাষাসৈনিক ‘কয়েস ভাই’

গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা ও বেকার সমস্যার সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা