বন্ধ পাটকল চালুর দাবিতে যশোরে সমাবেশ
সারাদেশ

বন্ধ পাটকল চালুর দাবিতে যশোরে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

যশোর: বন্ধ সব পাটকল চালু এবং করোনায় কর্মহীন শ্রমিকদের রাষ্ট্রীয় উদ্যোগে কাজ, খাদ্য, চিকিৎসা ও রেশনিং চালুর দাবিতে যশোরে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। বুধবার (২৬ আগস্ট) প্রেসক্লাব যশোরের সামনে সংগঠনটির জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য আতিকুর রহমান জিহাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও জাতীয় ছাত্রদল জেলা শাখার নেতা মধু মঙ্গল বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, ‘এক সময় দেশের মানুষের দাবিতে কৃষিজমিতে উৎপাদিত পাটকে ভিত্তি করে গড়ে উঠেছিল পাটকল। বাংলাদেশের অভ্যূদয়ের পর পাটকলকে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প হিসেবে ঘোষণা করা হয়। রাষ্ট্রের যথাযথ পলিসিগত দুর্বলতা, মাথাভারী আমলাতান্ত্রিক প্রশাসন এবং লুটপাট ও অনিয়মের কারণে এই শিল্পে সংকট দেখা দেয়। কিন্তু সেই সংকট দূর করার বদলে বিগত সরকারগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপসনে প্রথমে ব্যক্তিমালিকানায় কিছু মিল হস্তান্তর এবং পরবর্তীতে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী বন্ধ করে। এভাবে দেশি কাঁচামালের ওপর ভিত্তি করে গড়ে ওঠা জাতীয় শিল্প পাটকল বিক্রির যাত্রা শুরু হয়।’

‘সেই ধারাবাহিকতায় এবার সব পাটকল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নামে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বন্ধ পাটকল দ্রুত চালু এবং করোনায় চাকুরিচ্যূত-কর্মহীন শ্রমিকদের রাষ্ট্রীয় উদ্যোগে কাজ, খাদ্য, চিকিৎসা ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি জানাচ্ছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা