খুবির কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন শুক্রবার
সারাদেশ

খুবির কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হবে আগামী শুক্রবার (২৮ আগস্ট)। মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু হবে। জুম্মার নামাজে দেশ, জাতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে।

বেলা সাড়ে ১২টায় এ মসজিদে প্রথম আজান দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মসজিদ পরিচালনা কমিটি মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিহিত অবস্থায় সম্ভব হলে জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে।

রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতেও ফলক উন্মোচন ও উদ্বোধন পর্বসহ জুম্মার নামাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকল মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কটকা স্মৃতিসৌধের অদূরে প্রায় এক একর জায়গাজুড়ে মসজিদটির অবস্থান। যার অদূরেই রয়েছে ছাত্রদের তিনটি হল খানজাহান আলী হল, খানবাহাদুর আহছানউল্লা হল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। উত্তর-পশ্চিমে রয়েছে ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন, আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন এবং কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি। ফলে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই মসজিদে নামাজ আদায়ে সুবিধা হবে।

মসজিদটির প্রাথমিক নকশা প্রণয়ন করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের তৎকালীন শিক্ষক মুহাম্মদ আলী নকী। পরবর্তীতে একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ মো. মারুফ হোসেনের নেতৃত্বে একটি টিম মসজিদের পূর্ণাঙ্গ নকশার কাজ চূড়ান্ত করেন। একতলা মসজিদের আয়তন ১৪ হাজার ৫০০ বর্গফুট। মসজিদে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটির নির্মাণের অবশিষ্ট কাজ সম্পূর্ণ হলে এটি হবে খুলনার অন্যতম একটি সৌন্দর্য্যমণ্ডিত মসজিদ।

বিশ্ববিদ্যালয়ের নতুন এই কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে ইমামতি করবেন বর্তমান জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি আব্দুল কুদ্দুস এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদের ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মওলানা মো. মুস্তাকীম বিল্লাহ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা