ইলিশা ফেরিঘাট ৪/৫ ফুট পানিতে তলিয়ে আছে
সারাদেশ

প্রবল জোয়ারে ডুবে গেছে ইলিশা লঞ্চ-ফেরিঘাট  

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: প্রবল জোয়ারের চাপে ডুবে গেছে ভোলার ইলিশা লঞ্চঘাটের পন্টুন ও ইলিশা ফেরিঘাট। তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরের জনপদ ও নিম্নাঞ্চলের অন্তত ২০টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

বৈরি আবহাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর রুটের লঞ্চ চলাচল।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আমবশ্যা ও উজানের পানির ঢলে মেঘনা নদীতে বেড়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় মেঘনার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে বাঁধের বাইরের জনপদ ও নিম্নাঞ্চলের অন্তত ২০টি গ্রাম, ভেসে গেছে অনেক মাছের ঘের, ক্ষেতের ফসল। জোয়ারের পানির চাপে হুমকির মুখে রয়েছে বেড়িবাঁধটিও।

পানি আরও বাড়লে ভোলা সদর উজেলার ইলিশা, কাচিয়া, ধনিয়া, শিবপুর এলাকায় বাঁধের ওপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার আশঙ্কাও করেন তিনি।

ভোলা বিআইডব্লিটিএ’র অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান জানান, জোয়ারের চাপে ভোরের দিকে পন্টুন ডুবে গেছে। বৈরি আবহাওয়ায় সেটি উদ্ধার সম্ভব হচ্ছে না। আবহাওয়া ভালো হলেই সেটির উদ্ধারকাজ শুরু হবে। ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে ফেরিঘাটও। ফলে ব্যহত হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল।

মেঘনার উভয় পড়ে প্রায় শতাধিক যানবাহনের আটকাপড়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সি-ট্রাকে রওনা হওয়া যাত্রীরাও ঝুঁকি নিয়ে নৌকায় ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা