ফুলবাড়ী দিবসে এশিয়া এনার্জিকে বহিষ্কারের দাবি
সারাদেশ

ফুলবাড়ী দিবসে এশিয়া এনার্জিকে বহিষ্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ফুলবাড়ী দিবসে এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ছয় দফা দাবিতে যশোরে সমাবেশ করেছে তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি।

২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করতে গিয়ে বিজিবির (তখনকার বিডিআর) গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন এবং আহত হন অনেক মানুষ । সেই আন্দোলনের পর থেকে দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) প্রেসক্লাব যশোরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে যশোর সরকারি এমএম কলেজের শহীদ মিনারে ২০০৬ সালের সেদিনের শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা শাখার সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ (মার্কসবাদী) যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) যশোরের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

বক্তারা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ, ২০০৬ সালের ২৬ আগস্ট নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ ছয় দফা মেনে নেওয়ার দাবি জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা