সারাদেশ

বৃষ্টি হলেই হাটু পানি, দুর্ভোগে জনসাধারণ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ জেলার ভালুকা পৌর শহরের ৪নং ওর্য়াডে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের চালকেরা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানি জমে যায় প্রায় হাঁটু পর্যন্ত। কাদাযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে লোকজন ও যানবাহনকে।

আরও পড়ুন : লুটেরা যেন ক্ষমতায় আসতে না পারে

এলাকাবাসীর ভাষ্য, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে। অপরিকল্পিত ড্রেন নির্মাণই জলাবদ্ধতার অন্যতম কারণ। বাড়ির ভেতরও পানি ঢুকে যায়। ড্রেনে ফেলা ময়লা ও পয়োবর্জ্য মিশ্রিত পানিতে ডুবে যায় শহরের বিভিন্ন এলাকা। দীর্ঘ সময়েও এই সমস্যার সমাধান হয়নি।

শহরবাসীর অভিযোগ পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় সামান্য বৃষ্টি হলেই শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান খান বলেন, সামান্য বৃষ্টি হলেই পাকা সড়কে পানি জমে। সেই পানি দু-এক দিনের মধ্যে নামে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়। বর্ষা মৌসুম এলেই এ দুর্ভোগের পড়েন এই সড়কে চলাচলকারী লোকজন ও যানবাহনের চালকেরা। পানি জমে থাকার কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি হচ্ছে।

একই স্থানীয় বাসিন্দা সুরুজ মেম্বার বলেন, ৪নং ওর্য়াড সড়কেই শুধু এ সমস্যা। একটু বৃষ্টি হলেই এ জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এক দিনের মধ্যে পানি আর কাদায় একাকার হয়ে যায়। পানি জমে থাকায় এ জায়গায় সড়কটি বারবার খানাখন্দ হয়। পানি জমে থাকার কারণে এ জায়গায় ভোগান্তিতে পড়তে হয়। এ জায়গার পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দিলেই আর পানি জমত না। পৌর কৃর্তপক্ষের উদাসীনতার কারণে এই সমস্যা গুলো সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

তবে পৌর কর্তৃপক্ষের দাবি মানুষের সচেতনতার অভাবে শহরে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে। তাদের দাবি পর্যাপ্ত ডাষ্টবিন থাকা সত্ত্বেও শহরের বিভিন্ন মহল্লার কিছু কিছু মানুষ তাদের বাসা বাড়ির বর্জ্য ডাস্টবিনে না ফেলে ড্রেনে ফেলে দেয়ায় ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। যার দরুন শহরে বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা