ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলার দীঘলকান্দি ও উল্লাসোনাতোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলম (৩৫) উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে। অন্যজন রশিদা বেগম (৪৫) কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাঘাটার দীঘলকান্দি গ্রামে আব্দুল আলম সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

অপরদিকে একই উপজেলার উল্লাসোনাতলা গ্রামের সিয়াম মিয়া নামের ১ শিশু ঘরের গ্রিলে হাত দিলে হঠাৎ সে বিদ্যুতায়িত হয়। শিশুকে বাঁচাতে গিয়ে রশিদা বেগম ও সাহিদা বেগম নামে ২ নারীও বিদ্যুতায়িত হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রশিদা বেগম মারা যান।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা