ছবি: সংগৃহীত
সারাদেশ

বরিশালে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী এলাকায় যাত্রীবাহী গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বিষয়টি নিশ্চিত করেন বলেন, কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

যাত্রীরা জানান, গাড়িটির এসিতে যান্ত্রিক ত্রুটির কারণে পেছনে ইঞ্জিনের জায়গা থেকে আগুন লেগে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার আকতার উদ্দিন জানান, আগুনে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের নিরাপদে হতাহত ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন বিজনেস ক্লাসের বাসটি গৌরনদীর এলাহি রেস্টুরেন্টে সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিকট শব্দে পেছনে আগুন লেগে যায়। গাড়ির স্টাফরা দ্রুত যাত্রীদের নামিয়ে দেন।

আরও পড়ুন: ৪ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

জানা গেছে, বাসটিতে ১৫-১৬ জন যাত্রী ছিল। প্রথমে আশেপাশের মানুষ নিজেরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা