ছবি : সংগৃহিত
সারাদেশ
শিবচরের উৎরাইল হাটে অগ্নিকাণ্ড

৩ গোডাউন ভস্মীভূত, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি!

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী উৎরাইল হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অগ্নিকাণ্ডে ২ টি সারের গোডাউন ও ১ টি পান, জর্দ্দা ও চালের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

আরও পড়ুন: বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার উৎরাইল হাটের আকবর আলী খান ও আদম আলী মিয়ার সারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশ্বর্বতী বাসিন্দারা গোডাউনঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার-চেঁচামেচি করে।

খবর পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই আগুনে ২ টি সারের গোডাউন ও সুমন মিয়ার পান, জর্দ্দা ও চাউলের গোডাউন আগুনে পুড়ে যায়।

অগ্নিকান্ডে আকবর আলী খানের সারের গোডাউন পুড়ে ১০ লাখ, আদম আলী মিয়ার সারের গোডাউন পুড়ে ১০ লাখ সুমন মিয়ার চালের গোডাউন পুড়ে ৫ লাখসহ মোট ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেছেন।

আরও পড়ুন: খাগড়াছড়ির রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্থ আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন,'ঘরে ৮ শত বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লক্ষ টাকার মালামাল ছিল।'

ক্ষতিগ্রস্থরা জানান, 'ঘর মালিক এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো।

আরও পড়ুন: চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

এছাড়া দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। রাতে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছিনা আমরা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রেখেও যান দোকান মালিকেরা। 'তিনটি গোডাউন পুড়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী বলেন,'ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা