ছবি : সংগৃহিত
সারাদেশ

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বাড়ির পিছনের পুকুরে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিহত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনের অনেক দূরে একটি পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এটা অসম্ভব কিভাবে পড়েছে, আল্লাহ ভালো জানে।

আরও পড়ুন: মাদারীপুরে উৎরাইল হাটে অগ্নিকাণ্ড

বাড়ির পাশে দুটি পুকুর, কোনটিতে পড়ে নাই। অথচ বাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়েছে। রাস্তার মাঝে অনেক কাদা, এ বাচ্চা কিভাবে গেল। সব উপর আলাই ভালো জানে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ শহরজুড়ে সড়কে গ্যাস লিকেজ

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা