সারাদেশ

ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে প্রাইভেটকার ব্যাক দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : তারেক ২১ আগস্টের মাস্টারমাইন্ড

নিহত পুলিশ কর্মকর্তার নাম কাজী আবদুল কুদ্দুস (৬৬)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার নিলসাই গ্রামের কাজী মিন্নাত আলীর ছেলে এবং পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) ছিলেন।

সোমবার (২১ আগস্ট) সকালের দিকে কুমিল্লার নিলসাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী টু বজরা রেলপথের গণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ভারতে বাস খাদে পড়ে হতাহত ৩৪

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেলপথ সড়ক সংলগ্ন গণিপুর এলাকায় নিজের বাসা ছিল নিহত সাবেক পুলিশ কর্মকর্তা কুদ্দুসের। তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে সেখানে বসবাস করতেন। গতকাল সন্ধ্যার দিকে তিনি বাসা থেকে নিজে প্রাইভেটকার ব্যাক দিয়ে বের হচ্ছিলেন। তখন অসাবধানতাবশত প্রাইভেটকারটি গণিপুর এলাকার চৌমুহনী টু বজরা রেললাইনে উঠে যায়। এতে আটকা পড়ে প্রাইভেটকার। এ সময় ঢাকা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা