রাজনীতি

তারেক ২১ আগস্টের মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। সেদিন টার্গেট ছিল বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া।

আরও পড়ুন : ২১ আগস্ট ইতিহাসে কলঙ্কময় দিন

সোমবার (২১ আগস্ট) ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না। হত্যার রাজনীতি করি না। বরং শিকার হই। আজকে বিএনপি নেতারা বিদেশিদের বলে- আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়। এতিমের টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়ার জেল হয়েছে। শেখ হাসিনার উদারতায় তিনি এখন বাইরে আছেন। হাওয়া ভবন থেকে তৎকালীন যুবরাজ তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা শুরু নির্দেশ দিয়েছিল। এখন কাপরুষের মতো বিদেশে পলাতক।

আরও পড়ুন : ভারতে বাস খাদে পড়ে হতাহত ৩৪

তিনি বলেন, বাংলাদেশে একটি দল বিএনপি ও তার দোসররা আমাদের নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে এখনও সরে যায়নি। বাংলাদেশের পতাকাকে উড্ডীন রাখতে এবং মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখতে বিএনপিসহ তাদের দোসরদের প্রতিরোধ করতে হবে। রাজপথের আন্দোলনের এদের পরাজিত করতে হবে। নির্বাচনী লড়াইয়েও তাদের পরাজিত করতে হবে। প্রতিহত করতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, এই দেশ তারা চায় না। তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান। এদেশ তাদের নয়। তাদের কাছে আমাদের নির্বাচন ও গণতন্ত্র নিরাপদ নয়।

আরও পড়ুন : ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা