ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে হতাহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখন্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

রোববার (২০ আগস্ট) বাসটি গুজরাট থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় উত্তরাখন্ডের উত্তরকাশি জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বাসটিতে যাত্রী ছিল ৩৫ জন। গঙ্গোত্রী থেকে ফেরার পথে গাংনানীতে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

বর্তমানে দিল্লিতে অবস্থান করা উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি এ দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে আলাপ করেছেন।

তিনি দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

এদিকে দুর্ঘটনার পরপরই সেখানে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং মেডিক্যাল টিম পৌঁছায়।

মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি জানিয়েছেন, জরুরি সহায়তা দেওয়ার জন্য দেরাদুনে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টি আর বন্যায় উত্তরাখন্ড বিপর্যস্ত।

এর মাত্র একদিন আগেই ভারতের লাদাখে একটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৯ সেনা নিহত হয়েছে। ঐ দুর্ঘটনায় এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং ৮ জওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৬

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪ টা ৪৫ মিনিটের দিকে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরের কিয়ারি শহরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের একটি টিম দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে যায় এবং দ্রুত আহত সেনাদের সামরিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে নেওয়ার সাথে সাথেই ৮ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জওয়ানের মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা