ছবি : সংগৃহিত
রাজনীতি

আওয়ামী লীগ কচুঁপাতার পানি না

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: এই সরকার কচুঁপাতার পানি নয় যে, ধাক্কা দিলেই সড়ে যাবে৷ টেক ব্যাক নয় ফরওয়ার্ড বাংলাদেশই পরিণত করবে আওয়ামী লীগ।

আরও পড়ুন: ক্ষমতা বিএনপির মামা বাড়ির আবদার না

অশুভ শক্তিকে কিভাবে ঘায়েল করতে হয় তা আমরা জানি৷ তাদেরকে রাজপথে প্রতিহত করে আবারো ক্ষমতায় থাকবো উল্লেখ করে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুবউল আলম হানিফ।

রোববার (২০ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এই আগস্ট মাস শঙ্কার মাস। জাতির সিদ্ধান্ত নেয়া উচিত কি কারণে হত্যা করা হয়েছে জাতির পিতাকে৷ তিনি শুধু বাঙ্গালীর নয় বিশ্বের নেতা ছিলেন৷ বঙ্গবন্ধু হত্যা কমিশন গঠন করা হোক, যেন আসল খুনীদের আমরা জানতে পারি। এই স্বাধীনতা আমাদের ত্যাগের ইতিহাস।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মেলন জরুরি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২৩ উপলক্ষে এই সভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ।

রোববার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা।

আরও পড়ুন: ২১ আগস্ট বিএনপির পরিকল্পনার অংশ

এদিকে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা