সংগৃহীত ছবি
শিক্ষা

ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জিসান নজরুল, ইবি : পুলিশি বাঁধা উপেক্ষা করে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : সরকার কোটা সংস্কার করতে পারবে

বৃহস্পতিবার (১১জুলাই) বিকাল সাড়ে ৩ টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ৩০ মিনিট অবরোধ শেষে রাস্তা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুজিব ম্যুরালে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী গান, কবিতা, নাটক ও অভিনয়ের মাধ্যমে কোটাব্যবস্থার সংস্কার দাবি জানান। সেই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে ৩০ সেকেন্ড নিরবতা পালন করা হয়।

এর আগে শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাসের বটতলা থেকে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা বিক্ষোভ মিছিল নিয়ে ফটক পেরিয়ে মহাসড়ক হয়ে ক্যাম্পাসের পাশের শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে ফের ফটকের সামনের মহাসড়কে বসে পড়েন। পরে সেখান থেকে রাস্তা ছেড়ে তারা মুজিব ম্যুরালে অবস্থান নেন।

আরও পড়ুন : শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে

পরে সন্ধ্যা ৬ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফের বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, প্রশাসনকে এ হামলার স্বচ্ছ জবাব দিতে হবে। শিক্ষার্থীদের উপর এই ন্যক্কারজনক হামলা কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এদিকে বিকাল ৪ টায় জনদুর্ভোগ এড়ানো, শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো ও কোটার যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে ক্যাম্পাসে মিছিল শুরু করে ছাত্রলীগ। মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সাধারণ শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ফটকের ভেতরে অবস্থান করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শিক্ষার্থীদের অবরোধ শেষ হলে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল শেষ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা