সারাদেশ

হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা

মোঃ মনির হোসেন, ময়মনসিংহ : জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখব

হাফেজ আফফান বিন সিরাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকার মাওলানা সিরাজুল ইসলামের সন্তান।

এর আগে গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ দ্বীনিসেবা ফাউন্ডেশনের আয়োজনে সারাদেশ থেকে ৬০ হাজার প্রতিযোগিদের বাছাই শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জণকারী হাফেজ আফফান বিন সিরাজকে প্রথম পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন : ঘরবাড়ি ছাড়ছেন ২০ হাজার বাসিন্দা

হাফেজ আফফান বিন সিরাজ’র ত্রিশালের নিজ বাড়ীতে আগমন উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আফফান বিন সিরাজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ইফা ময়মনসিংহের ট্রেইনার মোঃ দেলোয়ার হোসাইন, ইফা ত্রিশালের ফিল্ড সুপার ভাইজার মামুনুর রশিদ, জামিয়া ছিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছ উদ্দিন, মারকাজুত তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ, বালিপাড়া উলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা লুৎফর হোসেন, সংবর্ধিত হাফেজ আফফানের পিতা মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মালানা হিজবুল্লাহ প্রমূখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা