সারাদেশ

সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখব

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে ঘোড়াঘাট পৌরশহরের বিরাহিমপুর গুচ্ছগ্রামের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৪২) ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের হঠাৎপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে ও খালেদুল ইসলাম (৩২) গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জাইতর গ্রামের গণকপাড়ার মহির উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

আরও পড়ুন : ঘরবাড়ি ছাড়ছেন ২০ হাজার বাসিন্দা

জানা যায়, শুক্রবার দুপুর একটার দিকে গোবিন্দগঞ্জ থেকে একটি খালি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-১৫০৮) দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর ঘোড়াঘাটের রানিগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে দুজন গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঘোড়াঘাটের বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে পৌঁছালে আশরাফুল মোটরসাইকেলটি রাস্তার ডানপাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে দুজন পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে সেখান থেকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : কল্যাণরাষ্ট্র গঠনে সর্বজনীন পেনশন চালু

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা