ছবি: সংগৃহীত
সারাদেশ

সিলেটের কিন ব্রিজ সাময়িক বন্ধ 

জেলা প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছে রেলওয়ের সেতু বিভাগ।

আরও পড়ুন: সর্বজনীন পেনশন বৈষম্য দূর করবে

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

কিন ব্রিজ সংস্কার কাজের দায়িত্বে থাকা কর্মকর্তা শিপন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাফিক বিভাগের সাথে আলাপ করে রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষ ব্রিজটি বন্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুন: ডিমের দাম কমলো

স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পরও এর ওপর দিয়ে যান চলাচল ও মানুষ পারাপার হচ্ছিল।

এর প্রেক্ষিতে গত ১০ জুলাই পূর্বাঞ্চল রেলওয়ের সেতু বিভাগের প্রকৌশলী জীষাণ দত্ত সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল দুই মাস বন্ধ রাখতে এসএমপির সহযোগিতা চেয়ে চিঠি দেন।

শিপন আহমদ বলেন, মঙ্গলবার (১৫ আগস্ট) ব্রিজটির দুপাশে ২ মাস যান চলাচল বন্ধ থাকবে বলে ফেস্টুন আকারে বিজ্ঞপ্তি দিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের সেতু বিভাগ।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি

ঘোষণা অনুযায়ী, বুধবার (১৬ আগস্ট) দুপুর ১ টার পর থেকে ব্রিজের দুপাশে স্টিলের খাঁচা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ইতিমধ্যে সংস্কারের সব মালামাল কিন ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আশা করছি, ২ মাসের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারবো।

উল্লেখ্য, মাইকেল কিন ১৯৩৩ সালের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন। সে সময় তার সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন আসামের সাথে সিলেটে একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন।

আরও পড়ুন: মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

ফলে ১৯৩৩ সালে রেলওয়ে বিভাগ সুরমা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। ১৯৩৬ সালে ব্রিজটি নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

ব্রিজটির দৈর্ঘ্য ১১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট। এটি নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা। বর্তমানে ব্রিজটি দেশে-বিদেশে সিলেটের প্রতীক হিসেবে পরিচিত।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা