সারাদেশ

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া ও দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ও বিকেলে দুই উপজেলার তিন স্থানে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সৌরভ (৯), একই ইউনিয়নের মুহিগছ গ্রামের রুহুল্লাহ চৌধুরীর ছেলে সাইফুল্লাহ (৩) এবং দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার গ্রামের সুজন ইসলামের ছেলে সোহান (দেড় বছর)।

আরও পড়ুন : ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ

স্থানীয়রা জানায়, শিশু সৌরভ কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় সৌরভ পুকুরের গভীর পানিতে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কাছাকাছি সময়ে মুহিগছ গ্রামের সাইফুল্লাহ পুকুরে গোসল করতে নামলে সেও তলিয়ে গিয়ে মারা যায়।

এদিকে, দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের মহলদার গ্রামের দেড় বছরের শিশু সোহান বাড়িতে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে পেছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আরও ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৮৪

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিন শিশু মৃত্যুর ঘটনায় থানায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা