ছবি-সংগৃহীত
সারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

রাশেদুজ্জামান রাশেদ,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হন আরো একজন।

আরও পড়ুন : বিষপানে বিএনপি নেতার মৃত্যু

সোমবার( ১০ জুলাই ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীরহাট সাইফুল টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সবুজ রায় শান্ত (১৮) ও দিপু কুমার রায় (১৭)। নিহত সবুজ রায় শান্ত সুন্দরদীঘি ইউনিয়নের শিবের হাট গ্ৰামের রিপন কুমার রায়ের ছেলে এবং দিপু রায় আপন দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্ৰামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে। তার সম্পর্কে মামা-ভাগিনা। এছাড়া গুরতর আহত অজিত চন্দ্র রায় (১৬) লক্ষীরহাট ঘোষ পাড়া গ্ৰামের আমিন চন্দ্র রায়ের ছেলে।

আরও পড়ুন : টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার পর উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলো সবুজ রায়, দিপু রায় ও অজিত রায়। লক্ষীরহাট বাজারের গ্রামীনফোন টাওয়ারের দিকে মোটরসাইকেলে মোড় ঘুরানোর সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

আরও পড়ুন : ফেনীতে বাসের ধাক্কায় নিহত ২

সড়ক দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা