ছবি-সংগৃহীত
সারাদেশ

এমপি রেবেকা মমিন আর নেই

জেলা প্রতিনিধি : নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ সহ নানান রোগে ভুগছিলেন।

আরও পড়ুন : গণঅধিকার পরিষদ নুর সভাপতি, সম্পাদক রাশেদ

মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মৃত্যুর বিষয়টি সকাল সাড়ে ৬টার দিকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।

রেবেকা মমিন এমপির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি সৎ, নির্লোভ ও নিরহঙ্কার রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

আরও পড়ুন : আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল বলেন, রেবেকা মমিন ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন। তিনি মোহনগঞ্জে ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার, মসজিদ ও রেললাইন নির্মাণের জন্য তার কোটি টাকার সম্পত্তি বিনা শর্তে দান করেছেন।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা