ছবি-সংগৃহীত
জাতীয়

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব একটি প্রতিনিধিদল আজ ঢাকায় আসছেন। প্রতিনিধিদলে রয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আরও পড়ুন : গণঅধিকার পরিষদ নুর সভাপতি, সম্পাদক রাশেদ

মঙ্গলবার (১১ জুলাই) চারদিনের সফরে তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ওয়াশিংটন থেকে দিল্লি ও ঢাকা সফরে যাত্রা করার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতর ভারত ও বাংলাদেশে তাদের সফরের আলোচ্য বিষয় প্রকাশ করেছে। উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি গত শনিবার দিল্লি পৌঁছায়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধিদল নিয়ে উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধিদলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।

আরও পড়ুন : ইসির ক্ষমতা বেড়েছে, সুসংহত হয়েছে

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। আর বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক।

প্রসঙ্গত, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গণতন্ত্র শক্তিশালীকরণ, সর্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানবপাচার দূর করার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক রাজনৈতিক ও অন্যান্য বিষয়ের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ অঞ্চলের দেশগুলোর বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে।

আরও পড়ুন : উদ্বেগের কথা বলেনি ইইউ

এরআগে ডোনাল্ড লু গত ১৪ জানুয়ারি ঢাকায় এসেছিলেন। সাত মাসের মধ্যে এটি তার দ্বিতীয় ঢাকা সফর হতে যাচ্ছে। উজরার নেতৃত্বধীন দলটি শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা