ছবি-সংগৃহীত
জাতীয়

জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমার মতে এ জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঠিক সেই হিসেব-নিকাশ করেই ৩ নভেম্বর যে হত্যাকাণ্ড করা হয়, যাতে জাতি দিন দিন ধ্বংসের দিকে যায়। সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারপর আমাদের এগুতে হবে। অন্যথায় বার বার আমরা এ বিপদের সম্মুখ হতেই থাকবো।

আরও পড়ুন : পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বহুদলে বিশ্বাস করি, তাহলে সহনশীল হতেই হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে একে অন্যের প্রতি সহনশীল হতেই হবে। আমি গণতন্ত্রে বিশ্বাস করবো আর সহনশীল হবো না, এটা গণতন্ত্রের চর্চা বলা যাবে না।

তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা যদি একাত্তর মেনে নিই, সংবিধান মেনে নিই, গণতন্ত্র মেনে নিই, তারপর যদি রাজনীতি শুরু করা যায়, সমাজনীতি শুরু করা যায়, অর্থনীতি শুরু করা যায়, বিচার শুরু করা যায়, এবং গণতন্ত্রকে যদি আমরা ধারণ করি তাহলে আমাদের ভেতর যে দূরত্ব আছে সেটা কমে আসবে। যে উদ্দেশ্য নিয়ে ১৯৭১ সালে ৩০ লাখ লোক রক্ত দিয়েছিলেন, যে কারণে বঙ্গবন্ধু শহীদ হয়েছেন, আমার মনে হয় সে লক্ষ্য পূরণ করতে পারবো।’

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলির মধ্যে একটি ছিল সততা। বঙ্গবন্ধুকে হত্যার পর তার বাড়ি তল্লাশি করে মাত্র ২৫ হাজার টাকা পাওয়া যায়। তিনি কত সাধারণ জীবনযাপন করতেন সেই বাড়ি গেলেই দেখা যায়। দ্বিতীয়ত আত্মসচেতনা থাকতে হবে। আরেকটি হলো সাহস থাকতে হবে। বঙ্গবন্ধুর সাহসিকতা ছিল।

প্রধান বিচারপতি বলেন, দেশ স্বাধীন করতে তিনি ছিলেন দৃঢ় সংকল্প। জনগণের সঙ্গে তার সংযোগ ছিল। জাতির প্রতি তার আস্থাই তাকে নেতা বানিয়েছে। আমি বলবো আসেন দেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্রে সবাই বিশ্বাস করেন সবাই রাজনীতি করেন সবাই সমাজনীতি করেন বঙ্গবন্ধু মানেন, মানেন এ দেশের সংবিধানকে।

এসময় প্রধান বিচারপতি রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই শ্রেষ্ঠ বিকল্প

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বশির উল্লাহ, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি আবু আহমেদ জমাদার, বিচারপতি খিজির আহম্মেদ চৌধুরী, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আশরাফুল কামাল, বিচারপতি খিজির আহমেদ, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি জেবি এম হাসান, বিচারপতি রেজাউল হাসান প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা