বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা
সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ, সচিব মো. শাহ আলম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ তার সঙ্গে ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘কারা সাংবাদিক আর কার সাংবাদিক না, এটা আমিও বলতে পারি না। সেটি নিশ্চিত করতে অবশ্যই আমাদেরকে নীতিমালার মধ্যে আসতে হবে। প্রেস কাউন্সিল থেকে নীতিমালা তৈরি করেছি। নীতিমালাটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।’

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হয়েছে। তাদের অনেকের ফাঁসি ও দণ্ড কার্যকর হয়েছে। আরো বেশ কয়েকজন বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। তাদেরকেও খুঁজে বের করে দেশে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানাচ্ছি।’

‘মুজিব জন্ম শতবার্ষিকীতে এই শোকের মাসে আরো একটি দাবি উঠেছে। আর তা হলো, খুনিদের বিচার হয়েছে, কিন্তু তাদের পেছনে যারা কুশিলব ছিলেন, যারা এ হত্যাকাণ্ডের নীলনকশা করেছিলেন এবং যারা জাতির জনককে হত্যা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতে চেষ্টা করেছিলেন, তাদেরও বিচার করতে হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা