অর্থ আত্মসাতের মামলায় ঠিকাদার কারাগারে
সারাদেশ

অর্থ আত্মসাতের মামলায় ঠিকাদার কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): অর্থ আত্মসাতের মামলায় ঠিকাদার কাজী মোকাররম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হাসামদিয়া গ্রামের অরবিন্দ ঘোষের ছেলে অখিলেন্দু ঘোষ ও কাজী আ. ছাত্তারের ছেলে কাজী মোকররম হোসেন বাল্যবন্ধু। এর সুবাদে দুইজন অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৪ সাল থেকে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। অখিলেন্দু ২০১৫ সাল থেকে বিভিন্ন সময়ে তার নিজস্ব তহবিল থেকে সোনালী ব্যাংকের ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ শাখায় মোকাররমের অ্যাকাউন্টে ২১ লাখ ১০ হাজার টাকা জমা দেন। কিন্তু মোকাররম পুরো কাজের ব্যয়ের হিসাব, টাকা দিতে টালবাহানা এবং টাকা দেবেন না বলে হুমকি দেওয়ায় অখিলেন্দু গত বছরের ১০ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

পিবিআই’র তদন্ত প্রতিবেদন অনুসারে জানা যায়, পূর্ণাঙ্গ হিসাব শেষে অখিলেন্দু ৯ লাখ ৫৬ হাজার ৯৯৭ টাকা পাবেন। ওই মামলায় রোববার (২৩ আগস্ট) হাজিরা দিতে গেলে কাজী মোকাররম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

একই আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় কাজী মোকাররম হোসেনের বিরুদ্ধে অখিলেন্দু ঘোষ অর্থ আত্মসাতের আরেকটি মামলা করেছেন, যেটি তদন্তাধীন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা