প্রেমিকের ওপর অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
সারাদেশ

প্রেমিকের ওপর অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশালে কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন কলেজছাত্রী স্বর্ণা আক্তার। ধারণা করা হচ্ছে, প্রেমের সর্ম্পকের ঝামেলায় প্রেমিকের ওপর অভিমানে নদীতে ঝাঁপ দেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে ঝাঁপ দেন ওই তরুণী। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় আজিজ খলিফা অন্যদের নিয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে এনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

কোতোয়ালি থানার এসআই নিজাম জানান, চিকিৎসাধীন তরুণীর কাছে পাওয়া আইডি কার্ডে দেখা গেছে, তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কৌড়িখাড়া এলাকার ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদ্বশ শ্রেণির ছাত্রী। তার বাড়ি স্বরূপকাঠি উপজেলায়। খবর পেয়ে তার স্বজনেরা এসেছেন। তবে যার ওপর অভিমানে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে, তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা