সারাদেশ

পাকা করার দাবিতে রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

‘ছত্রকান্দা বটতলা থেকে শেখপুর বিশ্বাসবাড়ি মসজিদ পর্যন্ত’ রাস্তাটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এ গ্রামে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনের বাড়ি রয়েছে। তার বাড়ির সামনেও রাস্তাটির বেহাল অবস্থা দেখা গেছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে গেলে গ্রামবাসী জানান, প্রায় পনের হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির বেহালদশা দীর্ঘদিনের। বর্ষাকাল এলে সড়কের ভোগান্তি বেড়ে যায়। এ সময় এই রাস্তা দিয়ে চলতে গেলে হাঁটু পর্যন্ত পা কাঁদার ভেতর দেবে যায়। সবচেয়ে বেশি সমস্যা হয় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কৃষকদের।

স্থানীয়রা বলেন, ‘রাস্তার বেহালদশায় মালামাল হাট-বাজারে নিতে পারি না। রোগী নিয়ে মহাবিপদে পড়তে হয়।’

দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানালেও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নেননি বলেও অভিযোগ এলাকাবাসীর। তাই রোববার (২৩ আগস্ট) রাস্তাটিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রা ফিল মোল্যা বলেন, প্রায় দুই কিলোমিটারের রাস্তাটির এক কিলোমিটার এইচবিবি করার টেন্ডার প্রক্রিয়া সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের সময়েই সম্পন্ন হয়েছে। এমনকি ঠিকাদারও নিয়োগ হয়েছিল। কিন্তু ঠিকাদার কারাগারে থাকায় কাজ বন্ধ রয়েছে।

বোয়ালমারী উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় একাধিকবার মুঠোফোনে যোগযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা