সারাদেশ

আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুই জন ও ট্রেনে কাটা পড়া থেকে বাঁচতে নদীতে ঝাপ দিয়ে আরও ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : শেখ হাসিনাকে ভারতের আমন্ত্রণ

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আখাউড়ার খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- শুক্কুর মিয়া (৫৫) ও মোজাম্মেল (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তাদের একজনের বয়স আনুমানিক ৫৫ ও অপরজনের ৩৫ বছর।

আরও পড়ুন : সিরিয়ায় হামলায় ২৩ সেনা নিহত

স্থানীয়রা জানায়, গতকাল রাতে খড়মপুর কেল্লা শাহ (র.) মাজারের ওরসে আসা কয়েকজন ভক্ত মাজার সংলগ্ন তিতাস নদীর ওপর রেলসেতুতে বসেছিলেন। এ সময় হঠাৎ সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রেলসেতুতে চলে আসে। এ সময় ২ জন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একজন ট্রেনে কাটা পড়া থেকে বাচঁতে নদীতে ঝাঁপ দেন। পরে আজ শুক্রবার সকালে নদীতে ঝাঁপ দেওয়া একজন ও দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুনিম সারোয়ার বলেন, চারজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ নিখোঁজ আছে কিনা- সেটি নিশ্চিত নয়। তবে নদীতে উদ্ধার অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা