ছবি: সংগৃহীত
সারাদেশ

পাসপোর্ট অফিসে যুবককে মারধরের অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা এক তরুণকে কক্ষে আটকে মারধর ও জুতাপেটা করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ১০৬ নং কক্ষে দায়িত্বে থাকা আনসার ও কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী তরুণের নাম মনির মীর (২১)। তিনি জেলার শ্রীনগর উপজেলার বালাশুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের শামসু মীরের ছেলে।

ভুক্তভোগী মনিরের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ৬ টায় বাসা থেকে রওনা দিয়ে সাড়ে ১০ টার দিকে পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিতে লাইনে দাড়াই।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাইনের বাহিরের লোকজন এসেই তাদের কাজ করে চলে যাচ্ছিলো। অথচ আমাদের ঢুকতে দিচ্ছিলো না। বিকেল সাড়ে ৩ পর্যন্ত অপেক্ষা করেও ফিঙ্গার দিতে পারিনি।

একপর্যায়ে বিরক্ত হয়ে কক্ষের দরজায় থাপ্পর দিয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে পাসপোর্ট অফিসের অফিস সহকারি মো.শাজালাল ও আনসার সদস্য মনির কক্ষে নিয়ে আমাকে প্রথমে কিল-ঘুষি ও একপর্যায়ে জুতাপেটা করেন।

আরও পড়ুন: কারাগারে ২ আসামির মৃত্যু

পরে আমি বিষয়টি উপ-পরিচালককে জানালে তিনি আপোষ-মীমাংসার চেষ্টা করেন। আমাকে ৫ হাজার টাকা দিয়ে বিদায় করে দেন।

অভিযোগের বিষয়ে জানতে পাসপোর্ট অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শাজালালের মুঠোফোন একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে ছিনতাই, গ্রেফতার ৯

জুতাপেটা-মারধরের অভিযোগের বিষয়টি অস্বীকার করে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন খন্দকার বলেন,
ওই ছেলেটি কক্ষের দরজায় লাথি দিয়েছিল। তারপরে যা হয়েছে তা অনাকাঙ্খিত।

আমরা আপোষ-মীমাংসা করে দিয়েছি। সেই সঙ্গে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে হুঁশিয়ারি করেছি। পরবর্তীতে কখনো কোন সেবা প্রত্যাশীর সঙ্গে এমন কিছু করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ২

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ বলেন, কোন সেবা প্রত্যাশীর সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী মারধর তো দূরে থাক, দুর্ব্যবহার ও করতে পারে না। যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা