সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ট্রেনে ছিনতাই, গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি: গাজীপুরের ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে টঙ্গী রেলওয়ে স্টেশনে ছিনতাই ও হামলায় ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ (টিটিই) বেশ কয়েকজন আহত হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) টঙ্গী রেলওয়ে স্টেশনে রাত সাড়ে ১০টায় আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে জেলা প্রশাসক শিশুপার্ক উদ্বোধন

যাত্রীরা জানায়, ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে গেলে, ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে।

আতঙ্কিত যাত্রীরা সে সময় আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করে, ট্রেনের মেঝেতে শুয়ে পড়ে। কয়েকজন আবার আহতও হন। সে সময় ট্রেনে থাকা ১ টিটিইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

ট্রেনের ঐ টিটিই জানান, আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দেয়। পরে আমাকে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আঘাত করলে হাতে ক্ষত হয়।

আরও পড়ুন: যমুনার ভাঙনে বিলিন হচ্ছে বসতভিটা

ট্রেনের অন্য এক যাত্রী জানান, প্রাকৃতিক কাজ সারার জন্য ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়ালে এক যাত্রী নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন, সে সময় ৩ জন ছেলে জঙ্গল থেকে ছুরি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়।

ট্রেনে ইটপাথর মারতে থাকলে অনেকেই সে সময় আহত হন।

টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম জানান, জানতে পারি, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কয়েকটা বগিতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পাওয়ার পরে ট্রেনটি স্টেশনে নিয়ে আসি। মাত্র ১০ মিনিটের মধ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ঐ চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরো জানান, গ্রেফতারকৃতদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা