ছবি : সংগৃহিত
সারাদেশ
সুন্দরগঞ্জ

ধর্মপুর-পাঁচপীর সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। এ রাস্তায় ছয়টি ব্রিজের কাজ পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। এর মধ্যে চারটি ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলা করছে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে বন্যার পানিতে ডুবে নিহত ৩

ধর্মপুর-পাঁচপীর সড়কের কাবজের বাজার থেকে দক্ষিণে মনোরঞ্জন খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ শতকরা ৮০ ভাগ সম্পন্ন হলেও সংযোগ সড়কের কাজ না করায় এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।

বোয়ালী বাজার থেকে ৩০০ গজ পশ্চিমে ব্রিজটির কাজ করার জন্য ভরা বর্ষা মৌসুমে ভেকু দিয়ে মাটি খুঁড়ে গর্ত করা হলে শুরু হয় বৃষ্টি। এতে ব্রিজের কাজ শুরু করা সম্ভব হয়নি। ভারী যানবাহন চলাচল ও বৃষ্টির ফলে ব্রিজ সংলগ্ন রাস্তা ধসে যায়।

আরও পড়ুন: যমুনার ভাঙনে বিলিন হচ্ছে বসতভিটা

বিষয়টি কতৃপক্ষের নজরে আনা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে উক্ত স্থানে একটি পাথর বোঝাই ট্রাক খাদে পড়েছে। এ স্থানের অবস্থা এতটাই খারাপ যে, ঝুঁকি নিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক চললেও ভারী যানবাহন চলাচল বন্ধ হয়েছে।

পাঁচপীর বাজার, সীচা বাজার, কাবজের বাজার, বোয়ালি হয়ে যাতায়াতকারী ঢাকা, চট্টগ্রাম গামী দূরপাল্লার বাস, ট্রাক অন্য রাস্তায় চলাচলে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের কোন মাথাব্যথা নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা