সংগৃহীত ছবি
সারাদেশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার হেমন্তের মোড়ে আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে।

আরও পড়ুন: মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি কাপ্তাই হ্রদে

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা ইউনিয়নের সেন্টারের মোড় এলাকার আবুল কালামের স্ত্রী পিঞ্জিরা বেগম (৫৫) ও তার ছেলে আবুল আরিফ ইসলাম আরেজ (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা বলেন, নিহত আরিফের খালা মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে মারা যান। বুধবার সকালে পিঞ্জিরা বেগম ও তার ছেলে আরিফ রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় জানাজায় অংশগ্রহন করেন। জানাজার শেষে মোটরসাইকেলে করে মা ও ছেলে বাড়ি ফিরছিলেন। আসার পথে চারঘাট এলাকার বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

এরপর মা ও ছেলেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে। রামেক হাসপাতালে পৌঁছানোর পরে দুপুর আড়াইটার দিকে ছেলে ও বিকেল চারটার দিকে মা মারা যান।

থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা