সংগৃহীত
সারাদেশ

ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

বুধবার (২৪ এপ্রিল) সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতব্যক্তিরা হলেন- ট্রাক্টরচালক জাহিদ (২৬) বোদার মাঝগ্রামের মানিকের ছেলে ও মোছা. নুরজাহান (৫৫) একই উপজেলার সর্দারপাড়ার জয়তুল্লাহ মুন্সীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ট্রাকটি বোদা উপজেলা শহর থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটিকে পাশ কাটাতে গিয়ে এই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টরচালক জাহিদ এবং পথচারী নুরজাহান। এই সময় ট্রাক ও ট্রাক্টরে আরোহীসহ আরো ৪ জন গুরুতর ভাবে আহত হলে তাদেরকে উদ্ধার করে বোদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ইসতিসকার নামাজের পর চুয়াডাঙ্গায় বৃষ্টি

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার সকালে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষের দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা