সংগৃহীত
সারাদেশ

হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিকের উপর হামলা মামলায় মাষ্টার জেল হাজতে

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ শিক্ষক।

নিহত শিক্ষক নুর ইসলামের বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

স্থানীয়রা বলছে, ৭৫ বছরের বৃদ্ধ নুর ইসলাম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। আজ বুধবার বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে প্রথমে তার মাথায় পানি ঢালেন।

অসুস্থ অবস্থায় নুর ইসলামকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসা শুরুর কিছু সময়ের মধ্যে বেলা ১১টায় শিক্ষক নূর ইসলাম মারা যান।

আরও পড়ুন : মধুখালীতে ২ ভাইকে হত্যা, গ্রেফতার ৮

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা