ছবি: সংগৃহীত
সারাদেশ

ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন: কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাজেকের উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

পরে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

এই ঘটনায় নিহতরা হলেন- আব্দুল মোহন (১৬), সাগর (২২), বাবু (২০) এবং অলিউল্লাহ (৩৫)। বাকি আরও ৫ শ্রমিকের নাম পরিচয় এখন জানা যায়নি।

আহতরা হলেন- মো. লালন (১৮) পিতা আবুল হাসেম, আহির উদ্দিন (৪০) ও তার ছেলে সামিউল (১৯), মোবারক হোসেন (৩২), লালন (১৮) এবং জাহিদ হাসান (২৪)। হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে।

আহত মো. লালন বলেন, বাঘাইছড়ি উপজেলার উদয়পুরে একটি ব্রিজ নির্মাণের জন্য ড্রাম ট্রাকে করে যাচ্ছিলেন তারা। বড় একটি পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

এ সময় গাড়িটিতে পাইলিং মেশিনসহ ১৫ জন ছিল। কাজ শেষ হওয়ার কারণে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে ফিরছিলেন তারা।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ১

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, স্থানীয়ভাবে খবর নিয়ে জেনেছি যারা গাড়িতে ছিলেন সবাই সীমান্ত সড়কের কাজে নিয়জিত শ্রমিক ছিলেন। এ সড়কের অনেক স্থানে উঁচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়িটি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে ফেরার পথে ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে মোট ১৭ জন শ্রমিক ছিলেন।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা