ছবি-সংগৃহীত
সারাদেশ

যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলীর একটি পরিত্যক্ত হ্যাচারি থেকে বশির আহমেদ (৪৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ট্রাক উল্টে নারী শ্রমিক নিহত

বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাত ১টার দিকে দক্ষিণ কলাতলী মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বশির আহমেদ কুমিল্লার বরুডা থানার বাসিন্দা আবু তাহেরের ছেলে। তিনি কক্সবাজার শহরে কলাতলীতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বাস করে আসছিলেন।

জানা যায়, রাত ১২টার দিকে গুলির শব্দ পেয়ে পরিত্যক্ত হ্যাচারিতে যান স্থানীয়রা। সেখানে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে কপালে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত হয়।

আরও পড়ুন : কিশোরকে হত্যা, অটোরিকশা ছিনতাই

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বশির দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন। ওই পরিত্যক্ত হ্যাচারি ছিল মাদকাসক্তদের আড্ডাখানা। সেখানে প্রতিরাতে মাদকের আসর বসতো। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের স্ত্রী রাশেদা বেগম জানান, রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে খাবার খেয়ে বের হন। এরপর এলাকাবাসীর মাধ্যমে তারা বশিরের মরদেহ পড়ে থাকার খবর পান। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয় তারা কিছুই বলতে পারছেন না।

স্থানীয় কাউন্সিলর এম এ মনজুর বলেন, বশির একজনের জমিতে বাস করতো। ওই জমি ছিল ঝামেলাহীন। সাগর থেকে পোনা আহরণ করে জীবিকানির্বাহ করা বশিরের কারও সঙ্গে দ্বন্দ্ব থাকার কথা নয়। যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেটা মাদকের আড্ডাখানা হিসেবে পরিচিত। তাই তার মৃত্যুটি রহস্যঘেরা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের পর বলা যাবে।

পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা